What is the story about?
নয়াদিল্লি: খাতায়, কলমে লড়াইটা সবসময়ই অসম বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। ম্যাচে হলও তাই। রাজধানীতে নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত
রাখল ভারত। শুধু হারাল বললে ভুল হবে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে রেকর্ড ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। ভারতের ২০৯ রানের জবাবে ১১৬ রানেই শেষ হয়ে গেল নামিবিয়ার ইনিংস। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকানোর পর বলেও দুই উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য।













