নিউ ইয়র্ক: বয়স মাত্র ২৫। কেরিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলছেন। সেমিফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তাঁর অবিশ্বাস্য গোলেই প্রথমে সমতা ফিরিয়েছিল আর্জেন্তিনা।
সেই গোলে অ্য়াসিস্ট করেছিলেন লিওনেল মেসি। যে মেসিকে আদর্শ করেই বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন এঞ্জো। এবার ফাইনালের আগে আরও একটি তথ্য বেরিয়ে এল। জানা যাচ্ছে লিওনেল মেসিকে অবসর ভেঙে ১০ বছর আগে ফের আর্জেন্তিনা দলের জার্সিতে খেলতে অনুরোধ করেছিলেন নাকি এঞ্জোই। তখন তিনি কোনও ফুটবলার নন, বরং আর্জেন্তিনা ফুটবল দলের একজন কিশোর ভক্ত ছিলেন। ঠিক কী হয়েছিল ১০ বছর আগে?
উল্লেখ্য, ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনালে চিলির বিরুদ্ধে হেরে গিয়েছিল আর্জেন্তিনা। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে মাত্র ২৯ বছর বয়সে অবসর নিয়েছিলেন লিওনেল মেসি। সেই ম্য়াচে একটি পেনাল্টিও মিস করেছিলেন তিনি। পরপর ৩ বছরে তিনটি বড় টুর্নামেন্টের ফাইনাল (২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকা ও ২০১৬ কোপা আমেরিকা) হেরে যাওয়ার তীব্র হতাশা থেকেই হয়ত এত বড় সিদ্ধান্তটা তখন নিয়ে নিয়েছিলেন আর্জেন্তাইন সুপারস্টার। মেসির অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি আর্জেন্তিনার কোটি কোটি ভক্ত। তাদের মধ্যে অন্যতম ছিলেন ১৫ বছর বয়সি তরুণ এঞ্জো। মেসিকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করে এঞ্জো ফেসবুকে একটি দীর্ঘ ও মর্মস্পর্শী চিঠি লেখেন। সেই চিঠিতে এঞ্জো না কি লিখেছেন, 'আমরা কীভাবে আপনাকে বোঝাব যে আমরা আপনার ওপর কতটা চাপ দিই? আমরা ভুলে যাই যে আপনারাও আমাদের মতোই একজন মানুষ, যার মধ্যে ক্লান্তি আর আবেগ আছে। লিও, আপনি যা চান তাই করুন, তবে দয়া করে জাতীয় থেকে যাওয়ার কথা ভাবুন। আপনি থেকে যান শুধু আনন্দের জন্য ফুটবল খেলতে, কারণ আপনি যখন মন থেকে খেলেন, তখন আপনি আমাদের কতটা আনন্দ দেন তা হয়তো নিজেও জানেন না।' এঞ্জো তাঁর চিঠিতে এমন বার্তাও দেন যে আর্জেন্তিনার মানুষের মেসির সমালোচনা করার যোগ্যতা নেই। তাই মেসি যেন নিজের আনন্দের জন্যই খেলাটা চালিয়ে যান। এরপর ২০১৬ সালে









