হারারে: ষষ্ঠবারের জন্য অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ম্যাচে জয়সূচক ঝোড়ো শতরানের ইনিংস খেলেছিল বৈভব সূর্যবংশী
(Vaibhav Suryavanshi)। আইসিসি টুর্নামেন্টের ফাইনাল ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেন। এমনকী ৭ ইনিংসে ৪৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ৬২.৭১ গড়ে ব্যাটিং করেন বৈভব। বৈভবের ইনিংসই ভারতকে ৪১১ রান বোর্ডে তুলতে সাহায্য করেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ফাইনালে সেই ম্য়াচে ১০০ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল।
বৈভবের গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য সে আইসিসির নির্বাচিত করা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছে। শুধু বৈভবই নয়, কনিষ্ক চৌহান ও হেনিল পটেলও এই দলে রয়েছে। তবে ভারতের ক্যাপ্টেন আয়ুশ মাহথরে সুযোগ পায়নি।
বিশ্বজয়ের পর কী বলছে বৈভব সূর্যবংশী
আইপিএলে অভিষেকেই নজর কেড়েছিল সে। রাজস্থান রয়্যালসের জার্সিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঝোড়ো শতরান হাঁকিয়েছিল সে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ম্য়াচ জেতানো ইনিংস খেলার পর সূর্যবংশী বলছে, ''আমরা কোনও চাপ নিইনি। পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ভাল খেলে এসেছি, ফাইনালেও শুধু সেই প্রক্রিয়াটাই অনুসরণ করতে চেয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম কোনও ভয় না পেয়ে নিজেদের স্বাভাবিক খেলাটাই তুলে ধরব।গত ৮-৯ মাস ধরে চলা প্রস্তুতির ওপর জোর ছিল দলের সক্কলের। এই প্রসঙ্গে বৈভব বলেন, "এই দীর্ঘ সময়ে আমরা কতটা পরিশ্রম করেছি, তা শুধু আমরাই জানি। নিজের দক্ষতার ওপর আমার পূর্ণ আস্থা ছিল। বিশ্বাস ছিল যে বড় ম্যাচে আমি দলের জন্য বড় অবদান রাখতে পারব, আর আজ ঠিক সেটাই ঘটেছে।"
ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের একটি অবিস্মরণীয় ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী। যা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্যাচে যে কোনও ব্যাটারের করা সর্বাধিক রান। বৈভব তাঁর এই ইনিংসে মোট ১৫টি ছক্কা মেরেছে, যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোনও একটি ইনিংসে মারা সর্বাধিক ছয়। দ্বিতীয় দ্রুততম শতরানও হাঁকিয়েছে সে। বৈভভ মাত্র ৫৫ বলে নিজের শতরান পূর্ণ করে, যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ভারত এই ট্রফি জিতেছিল ২০০০ সালে। মহম্মদ কাইফের নেতৃত্বে সেবার খেতাব জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ, পৃথ্বী শ-র নেতৃত্বেও ভারত জেতে।














