নিউ ইয়র্ক: বিশ্বকাপের খেতাবি ফাইনালে (FIFA World Cup Final) মুখোমুখি হতে চলেছে স্পেন এবং আর্জেন্তিনা (Spain vs Argentina)। দুই দলের মৌখিক ভাষার তো মিল
আছেই, দুই দেশের ফুটবলের মধ্যেও গভীর সম্পর্ক রয়েছে। ইতিমধ্য়েই মোটামুটি সকলেই ১৯ বছর আগে আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসির স্প্য়ানিশ তালিসম্যান লামিন ইয়ামালকে স্নান করানোর ছবি সকলেই দেখে ফেলেছেন। তবে দুই দলের কোচের সম্পর্কও কিন্তু বহু পুরনো।
লিওনেল স্কালোনি (Lionel Scaloni) খেলোয়াড় হিসাবে ইংল্যান্ডে তেমন দাঁত ফোটাতে না পারায়, স্পেনের ক্লাবে ফিরে যান। সিংহভাগ কেরিয়ারটা স্পেনের তিন ক্লাবের হয়েই খেলে কাটিয়েছেন তিনি। সেখানেই তিনি জর্জ সাম্পাওলির সেভিয়া দলের কোচিং স্টাফের সদস্য থাকাকালীন ২০১৭ সালে উয়েফা এ লাইসেন্স পাওয়ার জন্য কোর্স করেন। গুটিকয়েক বিদেশিদের মধ্যে ছিলেন তিনি। সেখানেই স্কালোনির মেন্টর ছিলেন আর কেউ নন, স্বয়ং লুইস দে লা ফুয়েন্তে (Luis de la Fuente), যার কোচিংয়ে খেলা স্পেনের বিরুদ্ধেই স্কালোনির আর্জেন্তিনা দল সপ্তাহান্তে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে।
আরও পড়ুন:- বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
সেই উয়েফা এ লাইসেন্স কোচিং কোর্সের পুরনো এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দে লা ফুয়েন্তে একেবারে পাশেই স্কালোনিকে দেখা যাচ্ছে। সেই একই ছবিতে লিভারপুলের নব নিযুক্ত স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলাকেও দেখা যাচ্ছে। সেই সময়ে দে লা ফুয়েন্তে স্পেনের বয়সভিত্তিক দলের কোচিং করাতেন। তিনিই সেই সময় পরবর্তী প্রজন্মের কোচেদের প্রশিক্ষণ দেওয়ার, তাঁদের গাইড করার দায়িত্বে ছিলেন। পরবর্তীতে দে লা ফুয়েন্তে স্কালোনির প্রো লাইসেন্সের কোর্সে ফুটবলের বিবর্তন এবং দলগঠন, আরও দুই বিভাগে প্রশিক্ষণ দেন। তখন কি কেউ ভেবেছিলেন যে তাঁরাই প্রায় এক দশকের মাথায় ফুটবলের সবথেকে বড় ট্রফির জন্য একে অপরের মুখোমুখি হবেন।
Another story for the final, when Lionel Scaloni completed his UEFA Pro Coaching license with the Spanish FA, Luis de la Fuente was his main mentor. pic.twitter.com/1C5Zyqmqtd
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) July 16, 2026
সেই পুরনো স্মৃতি হাতড়ে দে লা ফুয়েন্তে বিশ্বকাপের পূর্বে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'এমনটা কেই বা ভাবতে পারত? জীবন সত্যিই খুব সুন্দর। আমি আরই এটা বিশ্বাস করি কারণ আমায় বা ওকে তো কেউ সহজে কিছু দিয় দেয়নি। আমরা ইউরোপিয়ান এবং বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি কেবল আমাদের কঠোর পরিশ্রমে ভর করেই। স্কালোনি আর আমার বয়স আলাদা হতে পারে, তবে আমাদের সফরটা অনেকটাই একরকম। নীচু স্তর থেকে উঠে এসে আমরা জাতীয় দলের দায়িত্ব পেয়েছি। জয়গুলি আমাদের জায়গা মজবুত করেছে।'
দে লা ফুয়েন্তে জানান স্কালোনি কিন্তু বাকিদের থেকে ভিন্ন, উজ্জ্বল ছাত্র ছিলেন। একেবারে সামনের বেঞ্চে বসা স্কালোনি গঠনমূলক তর্ক করতে ভালবাসতেন, প্রশ্ন করতেন, খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু শেখায় তাঁর আগ্রহ ছিল। ২০২৩ সালে স্পেনের বিশ্বজয়ী মহিলা দলের সহকারী কোচ মন্টসে তোমে স্কালোনির পাশে বসতেন। সেই ফ্রান্ট বেঞ্চার আজ বিশ্বের সেরা কোচেদের অন্যতম। আর তাঁর শিক্ষক, গুরুও নিজের দেশের হয়ে ইতিমধ্যেই সাফল্য পেয়েছেন। এবার গুরু ও শিষ্যের লড়াইটা একেবারে একেবারে আমনে-সামনে। সপ্তাহান্তে খেতাবি লড়াইয়ে জয়ের হাসি কে হাসে, সেটাই দেখার বিষয়।
[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]










