What is the story about?
কল্যাণী: দেওয়াল লিখনটা মোটামুটি চতুর্থদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল। আজ দুই সেশনে সেটা বাস্তবেও পরিণত হল। রঞ্জি ট্রফির (Ranji Trophy 2025-26) সেমিফাইনালে পৌঁছে
গেল বাংলা। অন্ধ্রপ্রদেশকে (Bengal vs Andhra Pradesh) ইনিংস এবং ৯০ রানে দুরমুশ করে লাল বলের প্রিমিয়ার টুর্নামেন্টের শেষ চারে পৌঁছল অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দল। ম্যাচের নায়ক নিঃসন্দেহেই সুদীপ কুমার ঘরামি (Sudip Kumar Gharami)। তাঁর ৫৯৬ বলে ২৯৯ রানের ম্যারাথন ইনিংসের ফলে তাঁকেই ম্যাচের সেরাও ঘোষণা করা হয়।














