What is the story about?
কলকাতা
: আমতলায় পার্টি অফিসে (Amtala Party Office Bulldozer) বুলডোজ়ার-কাণ্ডে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেলা ১২টায় জরুরি ভিত্তিতে শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি রাজা বসু চৌধুরীর (Raja Basu Chowdhury) এজলাসে। কিন্তু, নির্ধারিত সময়ে শুনানি শুরু করা যায়নি। আদালতে রাজ্যের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে রাজ্যের আইনজীবী ভার্চুয়াল হাজির হন এজলাসে। মামলায় সওয়াল করার জন্য আরও সময় চান তিনি। বিচারপতিও জানান, রাজ্যের বক্তব্য ছাড়া শুনানি সম্ভব নয়। দুপুর দেড়টায় ফের শুনানির সময় ধার্য করা হয়েছে। আমতলা অভিষেকের পার্টি অফিস বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শনিবারই সেই পার্টি অফিসের একাংশ বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়। শাবল দিয়ে ভেঙে দেওয়া হয় ডিজি লকার। রবিবারও বুলডোজ়ারও পৌঁছে গিয়েছে ওই পার্টি অফিসের সামনে। এদিকে, পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় রবিবারই দ্রুত শুনানির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সেইমতো, আজ বেলা ১২টা নাগাদ বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানি স্থির হয়। তবে, রাজ্যের কোনও আইনজীবী প্রথমে উপস্থিত না থাকায় শুনানি শুরু করা যায়নি। বিচারপতি রাজা বসু চৌধুরী জানান, রাজ্যকে আরেকবার নোটিস জারি করা হোক। এর আগে মামলার শুনানির বিজ্ঞপ্তি জারি হয়নি। কিছু ক্ষণ আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই অবস্থায় রাজ্যকে আরেক বার মামলার কপি দেওয়া হোক। রাজ্যের বক্তব্য ছাড়া শুনানি সম্ভব নয়। এছাড়া, কেন্দ্রীয় সরকারকেও মামলার কপি দিতে বলেছেন বিচারপতি। এরপরই রাজ্যের আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হন। তিনি জানান, মামলায় সওয়াল করার জন্য সময় দেওয়া হোক। জেলাশাসকের কাছে বিষয়টি সম্পর্কে জানতে হবে। বিচারপতি জানান, দুপুর দেড়টায় আবার এজলাস বসবে। ওই সময় শুনানি হবে।














