নিউ ইয়র্ক: সপ্তাহান্তে নিজেদের কেরিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ ও বড় ম্যাচে খেলতে নামবেন রদ্রি, লামিন ইয়ামালরা। তবে সেই ম্যাচের আগে নাকি অনুশীলনই করতে পারলেন
না তাঁরা। হ্যাঁ, ঠিকই শুনছেন আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের (FIFA World Cup Final) আগে লা রোহা (Spain vs Argentina) অনুশীলনই করতে পারল না।
এমনিই কানাডার দাবানালের আগুনে ফাইনালের ভেন্যু নিউ জার্সি স্টেডিয়াম এবং তার আশেপাশের চত্ত্বর ঢেকেছে ধোঁয়ায়। জারি হয়েছে সতর্কতাও। উপরন্তু, শনিবার স্পেনের অনুশীলনের সময়ই ধেয়ে আসল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, আর তাতেই ভেস্তে গেল স্পেনের অনুশীলন। ফিফার তরফে স্পেনের অনুশীলন ভেস্তে যাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়। পাশাপাশি ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে এও জানিয়ে দেওয়া হয় যে এই অনুশীলন বজ্রবিদ্যুতের জেরে ভেস্তে গেলেও, এর পরিবর্তে স্পেনের জন্য অন্য কোনও সময়ে অনুশীলনের আয়োজন করা হবে না।
আরও পড়ুন:- ১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
অনুশীলন ভেস্তে যাওয়ায় ইন্ডোরেই স্পেনের ফুটবলাররা অনুশীলন সারেন বলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়। সেখানে বলা হয়, 'নিউ জার্সির মেলেনি লেন ট্রেনিং গ্রাউন্ডের পিচে স্পেন জাতীয় দলের অনুশীলন সেশন যুক্তরাষ্ট্রের দুর্যোগ নিরাপত্তা নিয়মবিধির কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে। খেলোয়াড়রা বর্তমানে ভিতরেই ওয়ার্ম আপ সেশনে অংশগ্রহণ করছেন।'
¡Última sesión de entrenamiento superada!
Si las condiciones climatológicas no permiten entrenar fuera, pues le damos duro al gym 💪🏼.
Galería completa: https://t.co/BDXh1k2i8T#VamosEspaña | #CopaMundialFIFA pic.twitter.com/mWArYSOTHg— Selección Española Masculina de Fútbol (@SEFutbol) July 18, 2026
অবশ্য একই দিনে পরের দিকে আর্জেন্তিনারও অনুশীলন ছিল। সেই অনুশীলনকে ঘিরে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা ফিফার তরফে জানানো হয়নি। তবে স্পেন অনুশীলন করতে না পারলেও, স্পেনের অনুশীলন শিবির থেকে পাঁচ মাইল দূরে মরিসটাউনে আর্জেন্তিনা অনুশীলন সারে, যদিও সেখানেও নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পরে লিওনেল মেসিদের অনুশীলন শুরু হয়।
আমেরিকার দুর্যোগ নিয়মবিধি অনুযায়ী কোনও স্থানের আট মাইলের মধ্যে ব্রজপাতের ক্ষেত্রে আউটডোর যে কোনও ধরনের খেলা বা সেই সংক্রান্ত জিনিসপত্র তৎক্ষনাত স্থগিত করতে হবে এবং অন্তত শেষ ব্রজপাতের আধ ঘণ্টা আগে বাইরে বেরোনো যাবে না। সেই অনুযায়ীই স্পেন অনুশীলন করতে না পারলেও আর্জেন্তিনা নিজেদের অনুশীলন ভালভাবেই সারতে পারে।
[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]











