What is the story about?
আবির দত্ত, কলকাতা : তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব করা হল। আগামী সপ্তাহে প্রাক্তন সাংসদকে হাজিরার নির্দেশ দিয়েছে
ED। এর আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। যদিও আগেই অরূপ বিশ্বাসকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করেছে তৃণমূল। অরূপ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩ টে অ্য়াকাউন্টে 'ডেবিট ফ্রিজ' করে পুলিশ। পরে ECIR দায়ের করে তদন্তে নেমে ED তরফেও ফ্রিজ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলি।














