কলকাতা: কাজের গতি বাড়াতে এবার রাজ্যের মন্ত্রীদেরও সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় তিনি বলেন, 'বিধানসভায় বিধায়করা এলাকার
সমস্যা নিয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করলে ৭ দিনের মধ্যে দিতে হবে জবাব। কী কাজ কাজ হয়েছে, না হয়ে থাকলে কেন হয়নি, কতদিন সময় লাগতে পারে? সমস্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিধায়ককে জানাতে হবে, এটা বাধ্যতামূলক। প্রতিলিপি যাবে CMO দফতরে, ৩ মাস অন্তর বিষয়গুলি কতটা কার্যকর হল, তা জানানো হবে বিধায়কদের', বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
এদিকে আজ, ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা যায়। 'নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এর আগে বিধানসভার ইতিহাসে এমন হয়নি। বিধায়কদের যে সম্মান উনি আজ দিলেন, এমন বিষয় আগে দেখিনি', শাসক-বিরোধী ২ জায়গাতেই থেকেছি, এমন দেখিনি, মন্তব্য ফিরহাদ হাকিমের।














