What is the story about?
লাহোর : ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) মধ্যে টানাপোড়েনের অবসান হতে চলেছে। শীঘ্রই এনিয়ে
চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে আলোচনা করতে গতকাল, রবিবারই পাকিস্তান পৌঁছে যায় দুই সদস্যের আইসিসি প্রতিনিধিদল। সেই দলে ছিলেন আইসিসি-র ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা ও আইসিসি-র অ্যাসোসিয়েট মেম্বারস প্রতিনিধি মুবাশির উসমানি। তাঁরা পাকিস্তানে গিয়ে PCB প্রধান মহসিন নকভির সঙ্গে এ বিষয়ে কথা বলেন। টেলিকম এশিয়া স্পোর্টের রিপোর্ট অনুযায়ী, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে অ্যাপেক্স বডির কাছে তিনটি শর্ত দিয়েছে PCB।













