কলকাতা: মাসিক আর্থিক সহায়তা নিয়ে বড় বার্তা দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গের জনগণ যে আশাভরসা ও বিশ্বাস নিয়ে,
একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই প্রত্যাষ্যা পূরণ করাইআমাদের সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্প সমূহের, আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা১০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫০০ টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা, দিব্যাঙ্গ জনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাঁদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে। আগামী মাস অগাস্ট ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১ লা সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত মাসিক পেনশনের অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে। জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, এবং রাজ্যের মানুষদের জীবনযাত্রার মানন্নোয়ন এই লক্ষ্যেই, আমাদের সরকারের নিরলস প্রচেষ্টা অব্যহত থাকবে।’
[yt]https://youtu.be/ADmpiqegVak?si=27Uk4S5gKXwDBK39[/yt]
আরও পড়ুন,কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ














