নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ছুটছে ভারতের অশ্বমেধ। প্রথম ম্য়াচে আমেরিকার পর দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে উড়ে গেল নামিবিয়া। সেই সঙ্গে
পয়েন্ট টেবিলে পাকিস্তানের সিংহাসন কেড়ে নিল ভারত। গ্রুপ এ-তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন সূর্যকুমার যাদবরা।
নামিবিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পর সূর্যকুমারদের পয়েন্ট দাঁড়াল ২ ম্যাচে ৪। পাকিস্তানও ২ ম্যাচে ৪ পয়েন্টেই রয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে ভারত। ২ ম্যাচের পর ভারতের নেট রান রেট +৩.০৫০। পাকিস্তানের নেট রান রেট +০.৯৩২। এই গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ২ ম্য়াচে একটি জয় আর একটি হার - ২ পয়েন্ট রয়েছে ডাচদের ঝুলিতে। নেট রান রেট +০.৩৫৬। আমেরিকা ও নামিবিয়া দুটি করে ম্যাচেই হেরেছে। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এই দুই দল।
দু'ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ বি-র শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট তাদের ঝুলিতে। নেট রান রেটও খুব ভাল শ্রীলঙ্কার। তাদের নেট রান রেট +৩.১২৫। গ্রুপ পর্বে সব দলের মধ্যে দুটি ম্যাচ খেলেছে, এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি রান রেট শ্রীলঙ্কারই। এই গ্রুপে দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ১ ম্যাচে ২ পয়েন্ট অজ়িদের। নেট রান রেট +৩.৩৫০। জ়িম্বাবোয়েও ১টি ম্যাচ খেলে একটিতে জিতেছে । ঝুলিতে ২ পয়েন্ট । তবে তাদের নেট রান রেট +২.৭০২। আয়ার্ল্যান্ড ও ওমান দুটি করে ম্যাচেই হেরে গ্রুপে একেবারে শেষ দুই স্থানে ।
গ্রুপ সি-তে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের টি-২০ ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন দলের নেট রান রেট +১.৬২৫। স্কটল্যান্ড ২ ম্যাচের মধ্যে একটি জিতে ২ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে। তাদের নেট রান রেট +০.৯৫০। ইতালি বৃহস্পতিবার নেপালকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে। তাদের নেট রান রেট -০.৩৫২। গ্রুপ সিতে ইংল্যান্ড চার নম্বরে। ১টি ম্যাচ জিতেছে ও ১টি ম্যাচ হেরেছে তারা। নেপাল দুটি ম্যাচই হেরে পয়েন্ট টেবিলে সকলের শেষে।
গ্রুপ ডি-তে নিউজ়িল্যান্ড ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকাও ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। আফগানিস্তান, আমেরিকা ও কানাডা সব ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের শেষ তিন জায়গায়।
প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুই দল সুপার এইটে উঠবে।














