কলকাতা : মঙ্গলবার, লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস। সমাজবাদী পার্টি, RJD, DMK, CPM-সহ একাধিক দল তাতে সই করলেও, তৃণমূল
করেনি। উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "স্পিকারকে ২-৩ দিনের একটা সময় দেওয়া যেতে পারে।" এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রেখে কি বিজেপিকে বার্তা দিচ্ছে তৃণমূল? কিন্তু কী ভাবছে মানুষ? পশ্চিমবঙ্গের মানুষও কি ভাবছে, ভোটের আবহে কেন্দ্রের বিজেপিকে চটাতে চাইছে না তৃণমূল? সমঝোতা রেখেই চলছে? এই নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল 'সঙ্গে সুমন' - Poll এ। সেখান থেকেই উঠে এল মানুষের ভাবনার ঝলক।
কী প্রশ্ন ?
ABP Ananda - র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে, তাঁর ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোল-প্রক্রিয়ার জন্য প্রশ্ন রাখেন - লোকসভার স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থায় নেই তৃণমূল, জ্ঞানেশ কুমারকে অপসারণে তৃণমূলের দাবিতে নিস্পৃহ কংগ্রেস। এর কারণ কি 'সেটিং' বলে মনে করছেন আপনি?
কী প্রতিক্রিয়া ইউটিউব চ্যানেলে ?
এই প্রশ্নে ৮৩৬ টি প্রতিক্রিয়া এসেছে। আর তাতে সিংহভাগই সায় দিয়েছে 'সেটিং' - তত্ত্বে।
না বলেছেন ২২%
জানি না / বলতে পারব না বলেছেন ৫%
এখন মানুষ তৃণমূলের এই পদক্ষেপ নিয়ে কী ভাবছে, আদৌ এই পদক্ষেপ আম-আদমিকে প্রভাবিত করবে কি না , সেটাই দেখার।














