মুম্বই: ওপেনিং পজিশনে যেমন বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মাদের ছাড়া ভাবা যায় না। তেমনই ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ওয়ান ডে ফর্ম্য়াটে বিরাট
কোহলি (Virat Kohli) ছাড়া তিন নম্বর পজিশন ভাবাই যায় না। কিন্তু এবার ভারতীয় ক্রিকেটে তিন নম্বর স্লটে হয়ত বিরাটের বিকল্প পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। অন্তত সূত্রের খবর তেমনই। রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্য়াচ কি লর্ডসেই এই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও বিসিসিআইয়ের তরফে সেটি পুরোটাই গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। এরই মধ্য়ে একটা খবর ভেসে আসছে যে বিরাট কোহলির ওয়ান ডে কেরিয়ার শেষ হওয়ার পর কে তাঁর তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন। তিনি ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)
এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে খেলছেন কিং কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে অর্ধশতরানও হাঁকিয়েছেন। কিন্তু ৩৭ পেরনো বিরাটের পরবর্তী সময়ের জন্য প্ল্যান তৈরি রাখতে চাইছে বোর্ড। আর তা নিয়ে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনাও সেরেছে। আর সেই আলোচনার পরই না কি উঠে এসেছে ওয়াশিংটন সুন্দরের নাম। হ্যাঁ, এই অলরাউন্ডারকেই ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতের জার্সিতে তিন নম্বরে খেলাতে চাইছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, এমনটাই আভাস মিলছে।
View this post on Instagram
এদিকে, ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন সুন্দর। কার্ডিফে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ভারতের হয়ে ব্যাট করতে নেমে প্রথম রান নিতে গিয়েই চোটের কবলে পড়েন ওয়াশিংটন সুন্দর। মাঠেই তাঁর চিকিৎসা চলে এবং তিনি খানিকটা সময় ব্যাটিংও করেন। তবে তখন দেখেই মনে হচ্ছিল যে সুন্দরের চোট খুব একটা সুবিধাজনক নয়। পরবর্তীতে ম্যাচশেষে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও জানান সুন্দরের চোট গুরুতর বলে মনে হচ্ছে। তাঁকে বলতে শোনা যায়, 'মিড অফ বল ঠেলে দিয়ে দৌড়তে গিয়ে ওয়াশিংটন চোট পান। ওর পেশিতে চোট লেগেছে বলেই মনে হচ্ছে এবং সেটা খুব একটা ভাল নয়। তারপরের বলেই ও আউট হয়ে যায়।'












