What is the story about?
উত্তর ২৪ পরগনা: মোহিনী মিলের জমিতে অবশেষে শুরু হল বেআইনি নির্মাণ ভাঙার কাজ। পুরসভার নোটিস পেয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু ব্যবসায়ীদের। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি
মোহিনী মিলের জমিতে বেআইনি নির্মাণের প্রতিবাদ করে সিপিএম। সিপিএমের প্রতিবাদ মিছিলে উত্তেজনা ছড়ায় রীতিমত। প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দেয় ব্যবসায়ীদের একাংশ।
এই ইস্যুতে বিধায়ক মদন মিত্র বলেছেন, 'মোহিনী মিলের জমিতে কিছু গুন্ডাকে নিয়ে সিপিএম মিছিল করছিল। মানুষ ভয় পেয়ে স্লোগান দেয়।' দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি ভোটের আগে দুইদলের নাটক, পাল্টা কটাক্ষ বিজেপির।














