বুয়েনস আইরেস: একটি ভিডিও। আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার ঠিক আগের। আর তা থেকেই এমন বিতর্ক তৈরি হয়েছে যে, তোলপাড় পড়ে গিয়েছে।
যে ভিডিওতে
আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসিকে বলতে শোনা গিয়েছে, 'সব ভুলে যাও, শুধু মাঠে নেমে খেলো।' যে বক্তব্য শোনার সময় এনজ়ো ফার্নান্দেজ়কে কাঁদতে দেখা গিয়েছে। তারপর থেকেই জোর চর্চা। বলাবলি হচ্ছে, আর্জেন্তিনাকে কি ম্যাচ ছাড়তে বাধ্য করা হয়েছিল? যে প্রশ্ন জোরাল হয়েছে ফাইনালে আর্জেন্তিনার খেলা দেখে। যে দল গোটা টুর্নামেন্টে ১৯ গোল করেছে, তারা ফাইনালে স্পেনের গোল লক্ষ্য করে কোনও শট পর্যন্ত নেয়নি! সেই সঙ্গে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ়ের আচমকা চোট পেয়ে মাঠ ছাড়া, লউতারো মার্তিনেজ়কে মাঠে না নামানো, প্রশ্ন অনেক। সদুত্তর নেই। বলাবলি হচ্ছে, ফিফা ও বাহ্যিক কোনও চাপে কি ম্যাচ ছাড়তে হয়েছে নীল-সাদা শিবিরকে?
এ নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনিকে (Lionel Scaloni)। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে তাঁর কান্না দেখেও অনেকের মনে সংশয় তৈরি হয়। বলাবলি হয়, নিজেদের দক্ষতা প্রয়োগ করতে দেওয়া হল না বলেই কি এমন ভেঙে পড়েছেন আর্জেন্তিনার কোচ?
যদিও স্কালোনি দেশে ফিরেছেন মুখে হাসি নিয়েই। আর্জেন্তিনায় নিজের শহর পুহাতোতে ফিরে আর্জেন্তিনা দল ও সমর্থকদের প্রশংসা করেন তিনি। তবে স্পেনের কাছে হারের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যে বিতর্ক নিয়ে, সেই 'জবরদস্তি ম্যাচ ছাড়া'র প্রসঙ্গ নিয়ে তিনি যে আগ্রহী নন, জানিয়ে দেন স্কালোনি।
তিনি বলেছেন, 'আমি সোশ্যাল মিডিয়া দেখি না। আমি এ ব্যাপারে কিছু জানি না। আপনারা কী বলছেন, তা নিয়ে কোনও ধারণা নেই।'
দলে কি কোনও ঝামেলা হয়েছে? স্কালোনি বলেন, 'আমি বিশ্বাস করতে পারছি না আমাকে এই প্রশ্ন করছেন। আমরা সম্পূর্ণ অন্য দিকে চলে যাচ্ছি। আসল ঘটনা হল ছেলেরা তাদের সর্বস্ব দিয়েছে। এই জার্সি পরে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। সেটা নিয়েই আলোচনা করা উচিত।'
[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]
দেশে ফিরে যে জনজোয়ার দেখেছেন, তা নিয়ে উচ্ছ্বসিত স্কালোনি। বলেছেন, 'অবিশ্বাস্য সংবর্ধনা। বিশ্বাসই হচ্ছিল না যে, জিততে পারিনি। যেহেতু আমরা জয়ের মানসিকতা নিয়েই নামি, আমরা হেরে গিয়েছি সেটা মেনে নেওয়া সব সময়ই ভাল আর আমরা পরাজয়েও যে খোলামনে থাকতে পারি, পরাজয় থেকেও ইতিবাচক দিক খুঁজে নেওয়া জরুরি।'
আরও পড়ুন: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা










