আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ , নয়াদিল্লি : বুধবারের পর সোমবারও কি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন ফের SIR মামলার শুনানি রয়েছে। এর
আগে বুধবারের শুনানিতে প্রয়োজনীয় কর্মী চেয়েও না পাওয়ার অভিযোগ করেছিল নির্বাচন কমিশন। পিটিআই সূত্রের খবর, সোমবারের শুনানির আগে ৮ হাজার ৫০৫ জন গ্রুপ-বি অফিসারকে ছাড়তে প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে নবান্নর তরফে।
SIR মামলায় বুধবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন দৃশ্য দেখেছে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ। দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছেন কোনও মুখ্যমন্ত্রী। আদালতে দাঁড়িয়ে নিজের করা মামলায় নিজেই সওয়াল করেছেন মমতা ।
আজ সুপ্রিম কোর্টে ফের মুখ্যমন্ত্রীর করা SIR মামলার শুনানি
এই পরিস্থিতিতে সোমবার দুপুর দুটোয় ফের SIR মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি N V আঞ্জারিয়ার বেঞ্চে হবে শুনানি। তার আগে রাজ্য রাজনীতিতে তুঙ্গে চাপানউতোর! শুরু হয়ে গিয়েছে বিরোধীদের কটাক্ষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, ' মনে হয় যাচ্ছে না। কালকে যান, কিন্তু কানে তুলো লাগিয়ে যাবেন। গাড়ি থেকে নামার আর ওঠার সময় চোর চোর শব্দ না শোনেন।' ন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছেন, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। না হলে ইলেকশন কমিশন রোলার চালাত।' এদিকে, অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করা নিয়ে সিপিএমের অন্দরেই ধরা পড়েছে ভিন্ন সুর! মানিক সরকার বলছেন, 'ভালই তো। তিনি গেছেন।' আর সুজন চক্রবর্তী বলছেন, 'সব লোক দেখানোর মতো করে শুনানি শেষের ৩ দিন আগে গেলেন কোর্টে'
সোমবারও কি সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
PTI সূত্রে খবর, SIR-এর কাজের জন্য ৮ হাজার ৫০৫ জন গ্রুপ বি অফিসারকে তারা ছাড়তে প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সোমবারও কি সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সূত্রের খবর, সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দিতে পারেন তিনি।














