কলকাতা: ভোটে প্রার্থী পদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা! জেলা বিজেপি রাজ্য সম্পাদকের বিরুদ্ধে অভিযোগে সরব প্রাক্তন বিজেপি নেতা। বিজেপি নেতা সিন্টু সেনাপতির
বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ।
[yt]https://youtu.be/yExFxhGDKaE?si=oDr8kts9zQo0s2Im[/yt]
আরও পড়ুন, এবার, বাবরি যাত্রার পরিকল্পনা করেছেন হুমায়ুন কবীর ! কবে কোথা থেকে কীভাবে শুরু ? রইল বিস্তারিত
দফায় দফায় ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ। টাকা ফেরত চাইতে গেলে প্রাক্তন বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। 'প্রার্থী পদ পাইয়ে দেওয়ার নামে ২০১৫-২০২২ পর্যন্ত টাকা নিয়েছেন সিন্টু সেনাপতি', স্ট্যাম্পপেপারে সই করিয়ে টাকা নেওয়ার অভিযোগ সিন্টু সেনাপতির বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন, কুৎসা করছে প্রাক্তন বিজেপি নেতা, পাল্টা দাবি সিন্টু সেনাপতির। প্রাক্তন বিজেপি নেতা নারায়ণ কিঙ্করের অভিযোগ সম্পূর্ণ সত্য, দাবি তৃণমূলের। ভোটের আগে সিন্টুকে কালিমালিপ্ত করার চক্রান্ত, পাল্টা দাবি বিজেপির।














