কলকাতা : বিধানসভায় তুলকালাম। বেনজির হাতাহাতি। অভিযোগ, ঋতব্রত - তৃণমূল শিবিরের বিধায়ক আখরুজ্জানকে নিগ্রহ করতে এগিয়ে গিয়েছিলেন কুণাল ঘোষ। এরপরই কুণাল ঘোষ বনাম
আখরুজ্জান সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা । এই সংঘাত ক্রমেই হাতাহাতি , মারপিট, টানাহ্যাঁচরার পরিস্থিতি তৈরি হয়। এরপর কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন মন্ত্রী শঙ্কর ঘোষ। এরপর সে-কথা না শুনলে, দায়িত্বে থাকা মার্শাল দিয়ে কুণালকে বের করে দেন স্পিকার । অভিযোগ, আখরুজ্জামান বলার সময় কুণালের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ২ তৃণমূলের মধ্যে সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। তারপরই পরিস্থিতি একেবারে বেঁকে যায়। এমন ঘটনা বিধানসভায় কার্যত নজিরবিহীন।
ঘটনাক্রম
নজিরবিহীন ভাবে এদিন বিধানসভায় বলার সুযোগ পাওয়া নিয়ে তুলকালাম অশান্তি তৈরি হয়। এদিন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং বিরোধী দলের মুখ্য সচেতক শেখ আখরুজ্জামানের মধ্যে বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের উপর আলোচনায় বক্তব্য রাখার জন্য কুণাল ঘোষের নাম দেওয়া হয়েছিল মমতাপন্থী তৃণমূলের তরফে । তবে বিরোধী দলের মুখ্য সচেতক শেখ আখরুজ্জামান বক্তব্য রাখতে উঠতেই কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে তাঁর মাইকের সামনে গিয়ে দাঁড়ান। কুণাল ঘোষের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাঁর নাম বক্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ ঘিরেই দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং অধিবেশন জুড়ে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হস্তক্ষেপ করেন। এদিন স্পিকার রথীন্দ্রনাথ বসু কুণাল ঘোষকে উদ্দেশ্যে করে একাধিকবার বলেন, 'কুণাল বাবু, আপনি আপনার আসনে বসুন।' শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুণাল ঘোষকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, স্পিকারের নির্দেশে মার্শালরা কুণাল ঘোষকে বিধানসভা কক্ষ থেকে টেনে-হিঁচড়ে ও চ্যাংদোলা করে বাইরে নিয়ে যান।
বিধানসভার এই ঘটনাকে কার্যত নজিরবিহীন বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীও। কুণাল ঘোষকে বের করে দেওয়ার পর, তাঁর ব্যবহারের কড়া নিন্দা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কুণাল ঘোষের আচরণকে 'অমার্জিত' ও 'অসংসদীয়' বলে কড়া ভাষায় সমালোচনা করেন। তাঁর মতে বিধানসভার মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানে এ ধরনের আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং ঘটনার তীব্র নিন্দা করেন।
আরও পড়ুন : বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?














