রবিবার রাত। ক্যালেন্ডারে তখন ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে গিয়েছে। রাতবিরেতে দুলে উঠল ভারতের দুই প্রতিবেশী দেশের মাটি। ঘুমের মধ্যেই ছ্যাঁৎ উঠল মানুষের বুক। কেউ
বার বেরিয়ে এলেন বাইরে, কেউ আতঙ্কে রইলেন ঘরেই। ভূমিকম্প বাংলাদেশে
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পোস্ট অনুসারে, ৯ ফেব্রুয়ারি (০৯/০২/২০২৬) তারিখে, ভোর রাতে একটি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে মাপ ৩.৩। এক্কেবারে কাকভোরে ঘটনাটি ঘটে। ০৪:৫০:০৩। ভূমিকম্পের উৎসস্থল ২৫.০৮ উত্তর অক্ষাংশ এবং ৯২.০৩ পূর্ব দ্রাঘিমাংশে ঘটনাটি ঘটে। মাটির নিচে ৪৫ কিমি গভীরে ঘটেছে কম্পনটি। বিশেষজ্ঞরা বলছেন, কম্পনটির উৎস বাংলাদেশই। তবে এই ভূমিকম্পে বড় কোনও ক্ষয়.ক্ষতির আশঙ্কা নেই। আরাতত তেমন কোনও খবর মেলেনি।
ভূমিকম্প আফগানিস্তানেও
ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। গত বছর থেকে একাধিক শক্তশালী কম্পনের শিকার হয়েছে কাবুলিওয়ালাদের দেশ। হিন্দুকুশ পর্বলমালা অঞ্চলে একের পর এক কম্পন চলছেই। রবিবার রাতে (তারিখ: 09/02/2026 ) ভারতীয় সময় 0১:১১:০৮ - এ কম্পনটি ঘটে। রিখটার স্কেলে মাত্রা ৪.৫। ৩৬.৫৬ উত্তর অক্ষাংশ, 1.47 পূর্ব দ্রাঘিমাংশে ছিল কম্পনের উৎস। মাটির ১৫০ কিমি গভীরে ছিল ভূমিকম্পটির অবস্থান। আফটার শকের আশঙ্কায় আফগানিস্তানের মানুষ।














