কলকাতা : স্ত্রী-কন্যাকে নিয়ে ব্রিটেনে কাটিয়েছেন ১৭ বছরের স্বেচ্ছানির্বাসন। চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার মধ্যেই, ভোটমুখী বাংলাদেশে ফিরেছিলেন খালেদা-পুত্র
ও BNP-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান। তাঁর ফেরার সঙ্গে সঙ্গে বাংলাদেশে শুরু হয়ে যায় নতুন রাজনৈতিক প্রেক্ষাপট। একইসঙ্গে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি অস্থির বাংলাদেশের ছবিটা বদলাতে পারবে? সময় উত্তর দিল, হ্যাঁ পারবে। অবশেষে অস্থির বাংলাদেশ বেছে নিল তাদের নতুন নেতাকে। ২০ বছর পর বাংলাদেশের ক্ষমতায় ফের আসতে চলেছে বিএনপি।
২০০১ সালের সাধারণ নির্বাচনে জিতে বাংলাদেশে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়ার দল BNP। প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া।
সেই সময় খালেদা জিয়ার ছেলে তারেকের নেতৃত্বে একটি সমান্তরাল ক্ষমতাবলয় তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন অনেকেই। এমনকী, বিএনপির ঢাকা বনানীর অফিস থেকে তারেক দলের কাজ পরিচালনা করতেন বলেও সামনে আসে খবর। সেই সময়েই তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে টাকা পাচার করার অভিযোগ ওঠে। ২০০৮ সালে বাংলাদেশে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল শেখ হাসিনার দল আওয়ামী লীগ। তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা করে শেখ হাসিনার সরকার। তবে গত বছর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সব মামলা থেকে মুক্ত করা হয় তারেক রহমানকে। এরপরই নানান মহলে তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে কানাঘুষো শোনা যায়। আওয়ামী লিগের অধ্য়ায় শেষ হওয়ার প্রায় দেড় বছর পর অবশেষে বাংলাদেশে ফিরে আসেন তারেক।
এরপর বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখান তিনি। বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন অর্থনীতির দেশ বানানো, ক্ষমতায় এলে প্রথমেই ১ লক্ষ চাকরির ব্যবস্থা, ভিশন ২০২৩, এমন নানাবিধ ঘোষণা করে। আর সেই স্বপ্নে ভর কুরেই সম্ভবত ভোটের ঘুড়ি উড়েছে আকাশে। অন্যদিকে কাজ করে কিছুটা ইমোশননাল ফ্যাক্টরও। মা খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকার পর সম্প্রতি প্রয়াত হয়েছেন । এই পরিস্থিতিতে তারেক রহমান-ই যে বাংলাদেশে রাজনীতির ভরকেন্দ্রে আসতে চলেছেন, তা বলাই বাহুল্য। প্রধানমন্ত্রীর কুর্সিতে খালেদা-পুত্র তারেক রহমানের অভিষেক এখন কার্যত সময়ের অপেক্ষা। তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬, ২টি আসনেই বিপুল ভোটে জয়ের মুখেই। এই পরিস্থিতিতে বাংলাদেশ তাকিয়ে তাদের রাজনীতির নতুন নায়কের দিকে। যিনি প্রথম থেকেই মনে করে এসেছেন, 'বাংলাদেশ ফার্স্ট'














