কলকাতা: কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল CITU সহ ১০টি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। দেশের পাশাপাশি, পশ্চিমবঙ্গের
দুর্গাপুর, হুগলি ও হলদিয়ার মতো শিল্প এলাকায় চলে ধর্মঘটের সমর্থনে কর্মসূচি।
গতকাল এ রাজ্যে শিল্প ধর্মঘটের সমর্থনে দিনহাটার এলআইসি অফিস বন্ধ রাখে কর্মীরা। আজ সেই এলআইসি অফিসে পতাকা লাগিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
সংগঠনগুলির দাবি, ২০১৯-২০ সালে কেন্দ্রের বিজেপি সরকার পুরনো ২৯টি শ্রমআইন বাতিল করে ৪ টি 'শ্রমকোড' চালু করে। তা শ্রমিকদের স্বার্থবিরোধী। নতুন শ্রমকোডের মধ্যে রয়েছে বেতন সংক্রান্ত কোড, শিল্প সম্পর্ক সংক্রান্ত কোড, কাজের নিরাপত্তা ও স্বাস্থ্যের অবস্থা জনিত কোড, সামাজিক সুরক্ষা সংক্রান্ত কোড।
সংগঠনগুলির দাবি, এই শ্রমকোড চালু করে কর্মীদের নূন্যতম মজুরি, চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য সামাজিক সুরক্ষা এবং শ্রমিক সংগঠন করার অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে দিকে দিকে চলে ধর্মঘট।














