মনোজ বন্দোপাধ্যায়, কলকাতা: আজ একুশে জুলাই (TMC 21 July), শহিদ দিবস (TMC Shahid Diwas)। আর এই শহিদ দিবসেই কলকাতামুখী তৃণমূল কর্মীদের খাওয়ানোর জন্য বিস্কুট
আর জল হাতে বিজেপি কর্মীরা। ঘটনা দুর্গাপুর স্টেশনের।
অন্যান্য বারের থেকে এবারের একুশের জুলাইয়ের ছবিটা একটু ভিন্ন। রাজ্য় থেকে রাজধানী, চার চারটি জায়গায় একুশে জুলাই শহিদ সভা আয়োজিত হচ্ছে। বাধা হয়েছে মঞ্চ। তবে একুশে জুলাইয়ের চেনা ভিড় উধাও। প্রতি বছর ২১ জুলাইয়ে ট্রেন ধরে কলকাতা যেতেন বহু তৃণমূল কর্মী। স্টেশনে দেখা যেত তৃণমূল কর্মীদের উপচে পড়া ভিড়। কোলফিল্ড এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ধরে রওনা দিতেন তৃণমূলকর্মীরা, এবার সেই ভিড় উধাও। তবে সরকার বদল হওয়ার পর বদলেছে অনেকে কিছুই, কমেছে একুশে জুলাই ঘিরে কর্মীদের ভিড়ও।
দুর্গাপুর স্টেশনে বিজেপি কর্মীরা জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীদেরকে জল আর বিস্কুট দেওয়ার জন্য। তবে সেই একেবারেই অন্যান্য় বছরগুলির মতো ভিড় চোখে পড়ল না।














