কলকাতা: 'আনম্যাপড্' ভোটারদের তালিকায় থাকার শেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন? 'আনম্যাপড্ ভোটারদের বৈধতা প্রমাণ করতে একটি ফিল্ড এনকোয়ারি রিপোর্ট হাতে পাওয়া
গেছে'। যেখানে ৫ জন বৈধ ভোটারের স্বাক্ষর করার জায়গা রয়েছে, দাবি BLO ঐক্য মঞ্চের। ওই রিপোর্টে রয়েছে সংশ্লিষ্ট BLO, সুপারভাইজার ও ERO-র সইয়ের নির্দিষ্ট জায়গা।
[yt]https://youtu.be/feHOOgj7r4g?si=lZFk2bhE6vnS-AjL[/yt]
আরও পড়ুন, আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শুরুর দিনেই গুরুতর অভিযোগ পড়ুয়া, অভিভাবকদের
সোমবারই SIR প্রক্রিয়ার সময়সীমা ৭ দিন বাড়িয়েছে সর্বোচ্চ আদালত। এরপরই ১৪ দিন পিছিয়ে গেল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, SIR-এর শুনানি চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ২১ তারিখ পর্যন্ত চলবে নথি পরীক্ষার কাজ।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।














