নয়াদিল্লি : বাংলাদেশে বড় ব্যবধানে জয়ের পথ প্রায় মসৃণ BNP-র। দল জিতলে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া-পুত্র তারেক রহমান, আগেই ঘোষণা করে দিয়েছিল
BNP। চূড়ান্ত ফল এখনও ঘোষণা না হলে, BNP-র জয় ঘোষণা এখন সময়ের অপেক্ষা এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। তারেক রহমানকে এবার অভিনন্দন বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, "বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই জয় আপনার নেতৃত্বের উপর বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন।"
I convey my warm congratulations to Mr. Tarique Rahman on leading BNP to a decisive victory in the Parliamentary elections in Bangladesh.
This victory shows the trust of the people of Bangladesh in your leadership.
India will continue to stand in support of a democratic,…— Narendra Modi (@narendramodi) February 13, 2026
প্রধানমন্ত্রী আসন্ন সরকারকে আশ্বস্ত করে বলেন যে ভারত "গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন" অব্যাহত রাখবে। তিনি লেখেন, "আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়নের লক্ষ্যগুলিকে এগিয়ে নিয়ে যেতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।"














