কলকাতা : বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, '১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে বাংলাকে বেশি করে কার্যকর করা হবে' । বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রীকে
একটি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারী জানালেন, এই চিঠি রাজ্যে এসে তাঁকে দিয়েছেন অমিত শাহ। এই চিঠিতে তিনি রাজ্যে সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে বলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ, প্রশাসনিক কাজে বাংলা ভাষা বেশি করে প্রয়োগ করা দরকার। সেই সঙ্গে তিনি চিঠিতে উল্লেখ করেছেন, কেন্দ্রের সঙ্গে কাজের ব্যাপারে বাংলার পাশাপাশি রাজভাষা হিন্দির ব্যবহারও বাড়ানো দরকার।
স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মেনে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে বাংলাকে বেশি করে কার্যকর করা হবে।














