কলম্বো: ভারতের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারিতে গ্রুপ পর্বের ম্য়াচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে আগেই পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) দুটো দলই শনিবার নিজেদের অভিযান শুরু
করে ফেলেছে পাকিস্তান নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারিই ছিল টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজক লড়াই। কিন্তু তা আপাতত হচ্ছে না, কারণ পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করেছে।
আইসিসি যদিও বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছে না। ভারতের মাটিতে খেলতে চায়নি পাকিস্তান দল। সেই দাবি আগেই মেনে নিয়েছিল আইসিসি। গত দেড়-দু বছরে বাবররা যতবারই ভারতের বিরুদ্ধে খেলেছে নিরপেক্ষ ভেন্যুতেই খেলেছে। কিন্তু এবার সরাসরি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর কড়া পদক্ষেপ নিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা
১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করছে পাকিস্তান ক্রিকেট। সেই মতই নিজেদের দেশের সরকারের বিবৃতি অনুযায়ী ভারতের বিরুদ্ধে খেলতে রাজি নয় পিসিবি।
আইসিসির প্রশ্ন ছিল যে একই টুর্নামেন্টে একই ভেন্যুতে অন্য় দলের বিরুদ্ধে যদি খেলা হয়, তাহলে ভারতের বিরুদ্ধে না খেলার যৌক্তিকতা কী? এমনকী পিসিবি কি আদৌ এই বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করেছিল, তা নিয়েও প্রশ্ন ওঠে।














