What is the story about?
চেন্নাই: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) এর আগেই পাকিস্তান ও ইংল্যান্ড অল্পের জন্য নেদারল্যান্ডস এবং নেপালের বিরুদ্ধে অঘটন এড়িয়েছে। আজ নিউজ়িল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরশাহির (UAE vs
New Zealand) ম্যাচে প্রথম ইনিংসে একটা সময় মনে হচ্ছিল কিউয়িদেরও হয়তো ম্যাচ জিততে বেগ পেতে হবে। তবে শেষমেশ আমিরশাহিকে হেলায় হারাল মিচেল স্যান্টনারের দল। সৌজন্যে দুই নাইট তারকা। কেকেআর এবারের আইপিএল নিলামেই টিম সেফার্ত (Tim Seifert) এবং ফিন অ্যালেন (Finn Allen), দুই কিউয়ি কিপার-ব্যাটারকে সই করিয়েছে। সেই দুই ব্যাটারই দুরন্ত অর্ধশতরান হারিয়ে নিউজ়িল্যান্ডকে ২৮ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতালেন।















