নয়াদিল্লি: খাতায়-কলমে ডেভিড বনাম গোলিয়াথ। একদিকে দুবারের বিশ্বকাপজয়ী ভারত। অন্যদিকে নামিবিয়া। যারা সুপার এইটে উঠবে, এমন কল্পনা হয়তো নিজেরাও করে না। টি-২০ বিশ্বকাপে বৃহস্পতিবার নয়াদিল্লিতে মুখোমুখি দুই
দল। তবে ম্যাচের আগে উত্তেজনা তৈরি হয়েছিল নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাসের মন্তব্যে। যিনি ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন যে, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে নৈশালোকে প্রস্তুতির সুযোগই পেলেন না!
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অবশ্য ওসব নিয়ে মাথাব্যথা নেই। তাঁরা বরং প্রবল কৌতূহলের সঙ্গে অপেক্ষা করছিলেন ভারতের প্রথম একাদশ কেমন হয় দেখার জন্য। অভিষেক শর্মা পাকস্থলীর সংক্রমণ নিয়ে বিশ্বকাপ চলাকালীনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি কি খেলতে পারবেন? আমেরিকার বিরুদ্ধে আগের ম্যাচে না খেলা ফাস্টবোলার যশপ্রীত বুমরাকে কি একাদশে দেখা যাবে? দিল্লিতে কী কম্বিনেশন খেলাবে গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবের টিম ম্যানেজমেন্ট? এরকম একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
ফিরোজ শাহ কোটলায় টসের পরই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন যে, একাদশে ফিরছেন দলের সেরা পেস অস্ত্র বুমরা। তিনিই ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দেবেন নামিবিয়ার বিরুদ্ধে। তবে তাঁর জন্য বাইরে বসতে হচ্ছে মহম্মদ সিরাজকে। যিনি প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছিলেন।
🚨 Toss 🚨#TeamIndia have been put in to bat first.
— BCCI (@BCCI) February 12, 2026
Updates ▶️ https://t.co/SQLoaZjq98#T20WorldCup | #MenInBlue | #INDvNAM pic.twitter.com/66F5jp0Dp7
সেই সঙ্গে ভারত অধিনায়ক জানালেন, অসুস্থ অভিষেক শর্মা মাঠে থাকলেও একাদশে নেই। পরিবর্তে খেলানো হচ্ছে সঞ্জু স্যামসনকে। তিনিই ঈশান কিষাণের সঙ্গে ইনিংস ওপেন করবেন। সূর্য বললেন, 'দুজনই একইরকম বিধ্বংসী ব্যাটসম্যান।' যোগ করলেন, 'আমরা দর্শকদের বিনোদন দিতে চাই। প্রথমে ব্যাট করে বড় রান বোর্ডে তুলতে চাই।'
𝐔𝐩𝐝𝐚𝐭𝐞: Abhishek Sharma is still recovering from his illness and was unavailable for selection. The BCCI medical team is closely monitoring his progress.#TeamIndia | #T20WorldCup | #MenInBlue | #INDvNAM
— BCCI (@BCCI) February 12, 2026
ভারতের একাদশ
সঞ্জু স্যামসন, ইশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিংহ
নামিবিয়ার একাদশ
লরেন স্টিনক্যাম্প, জান ফ্রিলিঙ্ক, জান নিকোল লফ্টি ঈটন, জেরার্ড এরাসমাস (অধিনায়ক), জে জে স্মিট, জেন গ্রিন (উইকেটকিপার), মালান ক্রুগার, রুবেন ট্রাম্পেলমান, বেন শিকোঙ্গো, বার্নার্ড স্কোলৎজ ও ম্যাক্স হেইনগো














