নয়াদিল্লি: ঘরের মাঠে বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপেই ইতিহাস গড়ার সুযোগ ভারতীয় দলের সামনে। প্রথম দল হিসাবে তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) ট্রফি ঘরের তোলার লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় দল।
সেই লক্ষ্যে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে ২৯ রানে প্রথম ম্যাচে হারিয়েছে তারা। সপ্তাহান্তেই আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচের আগে বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে (India vs Namibia) মাঠে নামবে ভারত।
এই ম্যাচের ব্রডকাস্টিং সংক্রান্ত না না খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
কোথায় হবে ভারত বনাম নামিবিয়ার দ্বৈরথ?
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম নামিবিয়ার টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজিত হতে চলেছে।
কখন শুরু হবে ভারত বনাম নামিবিয়ার লড়াই?
১৫ জানুয়ারি, ফেব্রুয়ারি এই ম্য়াচটি শুরু হবে সন্ধে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাড়ে ছয়টায়।
কোথায় দেখবেন ভারত বনাম নামিবিয়ার ম্যাচ?
ভারত বনাম নামিবিয়ার ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম নামিবিয়ার বিশ্বকাপের ম্যাচটি।
পিচ রিপোর্ট
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং সহায়কই হয়। পিচে মোটামুটি ভালই বাউন্স থাকে যা ব্যাটারদের শট খেলতে সাহায্য করে। ভারতীয় দলে প্রচুর বিগ হিটার রয়েছেন। তাই এক হাইস্কোরিং ম্যাচের আশা করাই যায়। অবশ্য ফাস্ট বোলাররাও নতুন বলে একেবারে শুরুর দিকে খানিকটা স্যুইংয়ের আশা করতে পারেন। তবে খুব বেশিক্ষণ তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
Game Face 🔛
— BCCI (@BCCI) February 11, 2026
Next up ⏩ #INDvNAM tomorrow 💪#TeamIndia | #T20WorldCup | #MenInBlue pic.twitter.com/8HWsq4IYKJ
আবহাওয়া
সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি বাতাস নিয়ে বিভিন্ন জায়গায় বারংবার সমালোচনা শোনা গিয়েছে। এই ম্যাচের সময়ও বাতাসের গুণমান খুব একটা ভাল হওয়ার সম্ভাবনা নেই। ম্যাচের শুরুর দিকে বিকেলে ভারতের রাজধানীর তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে। এই তাপমাত্রা অবশ্য রাত যত গড়াবে কমে ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে ম্যাচের দিন বৃষ্টির কোনওরকম পূর্বাভাস নেই।
হেড-টু-হেড
এর আগে ভারতের বিরুদ্ধে নামিবিয়া টি-টোয়েন্টি ফর্ম্যাটে কেবল একটি ম্যাচই খেলেছে। সেই ম্যাচে প্রত্যাশামতোই জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।














