নয়াদিল্লি: আর দিনকয়েক বাকি, তারপরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। এই বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনিং জুটি কারা হবেন সেই নিয়ে জোর জল্পনা। একদিকে রয়েছেন সঞ্জু স্যামসন এবং অপরদিকে ঈশান কিষাণ
(Ishan Kishan)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবার, ৪ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচে ওপেনিং সল্ট নিয়ে প্রশ্ন করায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব যা উত্তর দেন, তাতে মোটামুটি বিশ্বকাপের জন্য ভারতের ওপেনিং জুটি নিশ্চিত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
এদিন টসের সময় ভারতের প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানান বুধবারের প্রস্তুতি ম্যাচে নিঃসন্দেহেই অভিষেক ও ঈশান ওপেনিং করছেন। তিনি বলেন, 'নিঃসন্দেহেই ঈশান কিষাণ ও অভিষেক।' সূর্যকুমার যাদব যেমনভাবে নিজের জবাবের সঙ্গে নিঃসন্দেহেই শব্দটা যোগ করেন, তাতে অনেকেই মনে করছেন মোটামুটি ঈশানই যে বিশ্বকাপে ওপেন করবেন, সেই বিষয়টিও নিশ্চিত করে দিলেন সূর্যকুমার যাদব।
একদিকে ঈশান কিষাণ কিন্তু দুরন্ত ফর্মে রয়েছেন। তিনি নিজের কামব্যাক সিরিজ়েই ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন। এমনকী কিউয়িদের বিরুদ্ধে সেই সিরিজ়ে সঞ্জু শেষ ম্যাচে কিপিংও করেন। সঞ্জু স্যামসন অপরদিকে রানের অভাবে ভুগছেন সঞ্জু। এদিন ওপেনে নেমে ঈশান যে ইনিংসটা খেললেন, তাতে যে সঞ্জুর বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও কমল তা বলাই বাহুল্য।
এদিন প্রথম ইনিংসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। ওপেনিংয়ে অভিষেকের সঙ্গে নেমেছিলেন ঈশান কিষাণ। অভিষেকের রানের গতি কিছুটা কম থাকলেও ঈশান কিষাণ আগের ম্য়াচের ছন্দই ধরে রাখলেন। কিউয়িদের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এদিন ২৩ বলে অর্ধশতরান হাঁকান। এরপর মাঠ ছাড়েন। অভিষেক ১৮ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন।
প্রস্তুতি ম্যাচে টিম ম্য়ানেজমেন্ট মূলত দেখে নিতে চেয়েছিল যে আদৌ তিলক ম্য়াচ ফিট কতটা। কিছুদিন আগেই ইন্ডিয়া এ-র হয়ে মাঠে নেমেছিলেন তিলক। এদিন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। সূর্যকুমার ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন। রিঙ্কু সিংহ ১৩ বলে ১৬ রান করেন। অন্য়দিকে লোয়ার অর্ডারে ঝড় তোলেন হার্দিক। তিনি ১০ বলে ৩০ রানের ইনিংস খেলেন। অক্ষর পটেল ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। পাঁচ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস শেষ করে ভারত, যা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল। প্রোটিয়া দল ২০ ওভারে ২১০ রানের বেশি করতে পারেনি।














