লাহৌর: দীর্ঘ নাটক। টানাপড়েন। অবশেষে পিছু হঠল পাকিস্তান। নিল ইউ টার্ন। টি-২০ বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে পাকিস্তান। জানিয়ে দিল সে দেশের সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল
পাক সরকার।
সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান সরকারের তরফে পোস্ট করা হয়েছে, 'বহুস্তরীয় আলোচনার পর এবং বন্ধু দেশের অনুরোধ রেখে পাকিস্তান সরকার ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য ক্রিকেট দলকে নির্দেশ দিয়েছে। টি-২০ বিশ্বকাপের পূর্বনির্ধারিত সূচি মেনে।'
এও লেখা হয়েছে, 'ক্রিকেটের স্পিরিট রক্ষা করার জন্য এই সিদ্ধান্তয অংশগ্রহণকারী সব দেশের স্বার্থ রক্ষা করা আমাদের কর্তব্য। পিসিবি প্রধান মহসিন নকভি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে গোটা বিষয়টা বুঝিয়ে বলেন। আইসিসি ও পিসিবির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বৈঠক হয়েছে, সেটার নির্যাসও তুলে ধরা হয়। বাংলাদেশের পাশাপাশি বন্ধু দেশ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহির থেকে অনুরোধ পেয়ে আমরা তা ফেলতে পারিনি।'
বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হয়েছে। বিসিবি-র পাশে থাকার জন্য ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কারণ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি তাতে রাজি হয়নি। বাংলাদেশকে বাতিল করে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। বিসিবির প্রতি ‘অন্যায়’ করেছে আইসিসি দাবি করে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা করে পাকিস্তান।
ICC issues a media release - It is agreed that no financial, sporting or administrative penalty will be imposed on Bangladesh Cricket Board in relation to the current matter. It is acknowledged that BCB retains the right to approach the Dispute Resolution Committee (DRC), should… pic.twitter.com/YxVfg1IcQw
— ANI (@ANI) February 9, 2026
বিশ্ব ক্রিকেটের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি যেন পাকিস্তান খেলে, এ নিয়ে আলোচনা করতে গতকাল পাকিস্তানে গিয়েছিলেন আইসিসি-র প্রতিনিধিরা। সেই বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামও।
আমিনুল পরে এক বিবৃতিতে লিখেছেন, 'গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আমাদের আলোচনার সম্ভাব্য ফলাফলের প্রেক্ষিতে, পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত আইসিসি টি-২০ বিশ্বকাপের ম্যাচটি খেলার জন্য আমি পাকিস্তানের প্রতি অনুরোধ জানাচ্ছি।'














