What is the story about?
চেন্নাই: টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই কি অনন্য রেকর্ড গড়তে চলেছেন রশিদ খান? আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করতে চলেছে আফগানিস্তান। রশিদ খানের অধিনায়কত্বেই টুর্নামেন্টে খেলতে
নামবে আফগানরা। টি টোয়েন্টিতে ৭০০ উইকেটের মালিক হওয়া এক অনন্য কীর্তি। কুড়ির ফর্ম্যাটে আর মাত্র ৪ উইকেট দূরে রয়েছেন রশিদ সেই কীর্তির কীর্তিমান হতে।
এখনও পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে ৫১৫ ম্যাচ খেলে ৬৯৬টি উইকেট ঝুলিতে পুরেছেন রশিদ। তবে নিজের মাইলস্টোন নিয়ে বেশি ভাবছেন না রশিদ। তিনি বলছেন, "আমি মাত্র ৯-১০ বছরই হল যে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, এরমধ্যেই টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক উইকেট শিকারি হয়ে যাওয়াটা কিন্তু মুখের কথা নয়।














