কলম্বো: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার, ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে মহারণ। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী - ভারত ও পাকিস্তান। যে ম্যাচ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল অনিশ্চয়তা।
ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে আইসিসি-র উদ্যোগে পাকিস্তান এই ম্যাচ খেলার জন্য রাজি হয়েছে। তবু চিন্তিত আইসিসি। কেন?
কলম্বোয় রবিবার বৃষ্টির আশঙ্কা রয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া দফতর ১৫ এবং ১৬ ফেব্রুয়ারির জন্য আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে। যা ক্রিকেটপ্রেমীদের জন্য চিন্তার বিষয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার ভারত-পাক ম্যাচের দিন প্রায় ৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিই নয়, বরং ঝড়েরও আশঙ্কা রয়েছে। এই খবরটি শোনার পর থেকে ক্রিকেট ভক্তদের মনে আশঙ্কা। ক্রিকেটপ্রেমীরা দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের এই ম্যাচের জন্য অপেক্ষা করছিলেন। শেষে প্রকৃতির রোষানলে ম্যাচ ভেস্তে যাবে না তো?
পাকিস্তানের অবস্থান বদল
প্রথমে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার করা হয়েছিল। পাক সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানায় যে, তাদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য মাঠে নামবে না।
75% chance of the rain on the 15th February, Pak-Ind match day. pic.twitter.com/Mk0CI71DVA
— Muhammad Haseeb (@mhkh123) February 13, 2026
পাকিস্তানের ভারতের বিরুদ্ধে খেলতে অস্বীকার করার পরে ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয় এবং তারপর আইসিসি সক্রিয় হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধান করে এবং অবশেষে পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হয় । উল্লেখ্য, পাকিস্তান বাংলাদেশের প্রতি সমর্থন দেখিয়ে ম্যাচ খেলতে অস্বীকার করেছিল । আইসিসি এবং পিসিবি-র মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অংশ নিয়েছিল ।
Multiple records tumbled as the #T20WorldCup served up more spectacular action 🤩
— T20 World Cup (@T20WorldCup) February 12, 2026
Read more on the day's play 👉 https://t.co/WgD7f9tl75 pic.twitter.com/4uXjEdJ7MW
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি সাক্ষাতের রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে মোট ৮টি ম্যাচ খেলা হয়েছে। ভারতীয় দল ৭ বার জিতেছে, যেখানে পাকিস্তান জিতেছে মাত্র একটি ম্যাচ। পাকিস্তানের একমাত্র জয়টি এসেছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবারও ভারতের পাল্লা ভারী।















