What is the story about?
কলকাতা: শুনশান রাস্তা। দাঁড়িয়ে রয়েছে একটি বা দু'টি ট্যাক্সি। দেখা যাচ্ছে, টুপি পরে মুখ ঢাকা দু'জন ব্যক্তি এলেন আর তারপর বিজেপির পতাকা নামিয়ে তা আগুন জ্বালিয়ে দিলেন। এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV)। আর সেই ভিডিয়ো পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। তবে, ভোটের আগে মুখ্য়মন্ত্রী বিধানসভা এলাকা ভবানীপুরে এমন ঘটনা ঘটনায় আগুনে যেন ঘৃতাহুতি পড়েছে। শুভেন্দুর দাবি, আসন্ন বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিরাপদ আসন নয়। এই ঘটনা তারই প্রমাণ। বিরোধী দলনেতার বক্তব্য, যত এই ভাবে বিজেপির পতাকা পোড়ানো হবে তত বিজেপির জয়ের ব্যবধান বাড়বে। বিরোধী দলনেতা বলেন, "ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুণ্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে। যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি তার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে পতাকা পোড়াতে তাঁর স্পেশাল বাহিনীকে নামিয়েছেন
।"
অপরদিকে, তৃণমূল নেতা জয়প্রকাশ মিশ্র বলেন, "শুভেন্দুবাবুকে পরামর্শ দেব উনি রাত পাহাড়া দিন। এইসব যখন বলছেন হাতেনাতে ধরতে পারবেন। আর যদি খুব কষ্ট হয় পুলিশে অভিযোগ করুন। এই সব ছিঁচ কাঁদুনের জন্যই বিজেপির বাংলায় এই অবস্থা। সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করছেন।" এ দিকে, নিজের বিধানসভা এলাকায় ইতিমধ্যেই তিনবার বিএলএ-দের নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া সব ঠিকভাবে হচ্ছে কি না তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। ফলত, ভোটের আগে হটস্পট যে এই বিধানসভা তা বলার অপেক্ষা রাখে না।ইঙ্গিত
স্পষ্ট - ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে !!!
আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর যে, আর মাননীয়ার জন্যে নিরাপদ আসন নয় তা তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডে স্পষ্ট। গভীর রাতে ভারতীয় জনতা পার্টির পতাকা খুলে নিয়ে পোড়াচ্ছে তৃণমূল দুষ্কৃতীরা। এই ভাবে বিজেপিকে আটকানো… pic.twitter.com/SXmRZ9mCO6 — Suvendu Adhikari (@SuvenduWB) February 11, 2026














