Explore
Tv9 Bangla
Today In India
কটা থেকে হচ্ছে SSC গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা?
কলকাতা:
আগেই হয়ে গিয়েছে নবম-দশম, একাদশ-দ্বাদশের পরীক্ষা। তারপরই শুরু হয়ে গিয়েছিল গ্রুপ সি, গ্রুপ ডি-র পরীক্ষার নিয়োগর তোড়জোড়। এবার সামনে এসে গেল ডেট। ১ ও ৮ মার্চ হবে এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র নিয়োগের পরীক্ষা। প্রথম দিন গ্রুপ সি, দ্বিতীয় দিন গ্রুপ ডি-র পরীক্ষা। ৮ হাজার ৪৭৭ শূন্যপদে হবে নিয়োগের পরীক্ষা। এরমধ্যে গ্রুপ সি-তে শূন্যপদ ২ হাজার ৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ ৫ হাজার ৪৮৮।
দুপুর ১২টা থেকে হবে পরীক্ষা। গ্রুপ সি-র পরীক্ষা চলবে ১ ঘণ্টা ৫০ মিনিট। গ্রুপ ডি-র পরীক্ষা চলবে ১ ঘণ্টা ২০ মিনিট। আগের বছরই এসেছিল পরীক্ষার বিজ্ঞপ্তি। প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় আবেদন জানানোর শেষ দিন ছিল গত আগামী ৩ ডিসেম্বর। কিন্তু তারমধ্য়ে সময়সীমা বেশ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয় ৮ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। অনেক চাকরিপ্রার্থীই কমিশনের পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। প্রযুক্তিগত কারণ ও সার্ভার সমস্যার জন্য এমনটা হচ্ছিল বলে জানা যায়। সে কারণেই শেষ পর্যন্ত বাড়ানো হয় সময়সীমা।
সেই পর্ব আপাতত মিটেছে। এবার পুরোদমে শুরু হয়ে গিয়েছে পরীক্ষা প্রস্তুতি।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। তবে সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়ে দেয় কোনওভাবেই চিহ্নিত দাগীরা পরীক্ষায় বসতে পারবেন না। ফলে তাঁরা আবেদন করলে তাঁদের আবেদনপত্র বাতিল হবে বলে জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশন। ডিসেম্বরেই দাগীদের তালিকা বের করে দেয় এসএসসি। নাম ছিল মোট ৩৫১২ জনের।
More stories you might like
TV9 বাংলা
‘ব্লাড রিলেশন সার্টিফিকেট’ কস্মিনকালে শুনেছেন? এসআইআরে জমা পড়ল সেটাও!
TV9 বাংলা
CM Mamata Banerjee: সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল করার ছবিতে ছেয়ে গেল ভবানীপুর, ‘এবার ভোটে তিনগুণ লিড’, বলছে তৃণমূল
TV9 বাংলা
Micro observer: এখনই নিয়োগ হবে না, মাইক্রো-অবজারভারদের ‘ঠিকুজি-কুষ্ঠি’ চাইল কমিশন
ABP আনন্দ
Supreme Court: ভোটের লড়াই সুপ্রিম কোর্টেও পৌঁছে যাচ্ছে, কেন এমন মন্তব্য CJI সূর্যকান্তর?
TV9 বাংলা
Chingrighata Metro: ফের অথৈ জলে চিংড়িহাটা মেট্রোর কাজ? হাইকোর্টের গ্রিন সিগন্যাল মিললেও সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্য
TV9 বাংলা
SIR: আনম্যাপড ভোটারদের শেষ সুযোগ দিল নির্বাচন কমিশন, কী বলল?
ABP আনন্দ
R G Kar Scam Case : আর জি কর দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আখতার আলি
TV9 বাংলা
R G Kar: ‘মিডিয়া বাইটের জন্য উনি ফিট’, আখতার আলি আত্মসমর্পণের পরই কী বলল সিবিআই?
TV9 বাংলা
রান্নায় দিন এই তিন জিনিস, গ্যাসট্রিকের সমস্যা কাছেও ঘেঁষবে না
ABP আনন্দ
Om Birla: বিরোধীদের প্রতি বিমাতৃসুলভ আচরণ? লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব, সই করল না তৃণমূল
AI Generated
This may include content generated using AI tools. Glance teams are making active and commercially reasonable efforts to moderate all AI generated content. Glance moderation processes are improving however our processes are carried out on a best-effort basis and may not be exhaustive in nature. Glance encourage our users to consume the content judiciously and rely on their own research for accuracy of facts. Glance maintains that all AI generated content here is for entertainment purposes only.