What is the story about?
আমতলা: অভিষেকের পার্টি অফিস বুলডোজ়ার। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি ঘিরে ফেলেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। পৌঁছে গিয়েছে দমকলও। রয়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। অভিযোগ, প্ল্যান সংক্রান্ত কোনও অনুমতি না নিয়েই বেআইনিভাবে এই অফিস তৈরি করা হয়েছিল। অভিযোগ জমা পড়েছিল জেলা প্রশাসনের কাছে। ১৫ জুলাই জোড়া শুনানির নোটিস পাঠায় জেলা প্রশাসন। তা নিয়ে প্রশাসনিক মহলে বিস্তর চাপানউতোরও হয়। এরইমধ্যে পুলিশি তৎপরতা নিয়ে শুরু হয়েছে চর্চা।
অভিষেকের পার্টি অফিসের সামনে দেখা যায় বিডিও, বিএলএলআরও-কে। গোটা এলাকাই গার্ড রেল দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। আমতলা-বারুইপুর যে রাস্তা রয়েছে সেখানে আমতলা মোড়ের কাছে রয়েছে এই পার্টি অফিস। সেখানেই বর্তমানে গার্ড রেল দিয়ে অর্ধেক রাস্তাই ব্লক করে দেওয়া হয়েছে। দুটো আলাদা আলাদা লেন দিয়ে চলছে যাতায়াত। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে পুলিশের সংখ্যা। কিছু সময়ের মধ্যে এসে যায় তিন তিনটে বুলডোজ়ার। দক্ষিণ ২৪ পরগনায় কোনও সভা করলে মূলত এখান থেকেই পুরোটা দেখভাল করা হতো তৃণমূলের তরফে। অভিষেকও কর্মীদের সঙ্গে মিটিং করতেন এই অফিস থেকেই। দক্ষিণ ২৪ পরগনায় কোনও সভা করলে মূলত এখান থেকেই পুরোটা দেখভাল করা হতো তৃণমূলের তরফে। অভিষেকও কর্মীদের সঙ্গে মিটিং করতেন এই অফিস থেকেই। এলাকার বিধায়ক যদিও স্পষ্টতই বলছেন, এই বিল্ডিংটা পুরোটাই অবৈধ জায়গায় হয়েছে। প্রশাসন এবার ব্যবস্থা নিচ্ছে। আগেই নোটিস দিয়েছিল। এখানে লাগানোও রয়েছে। জেলা শাসক, এসডিও, বিডিওও সকলে সিদ্ধান্ত নিয়েছেন এই বিল্ডিং আর রাখার দরকার নেই। সেই অনুযায়ী কাজ হচ্ছে।















