নিউ জার্সি: বিশ্বকাপ ফাইনালের একদিন আগে বিরাট স্বস্তির খবর পেল স্পেন। চোট নিয়ে উদ্বেগ কাটিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন দলের সেরা ভরসা লামিনে ইয়ামাল। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার কিংবদন্তি লিওনেল মেসির
সঙ্গে যাঁর দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েযছে গোটা বিশ্ব।
স্পেনের শেষ প্র্যাক্টিস সেশনে স্বস্তিতে ছিলেন না ইয়ামাল। তাঁর ঊরুর চোট ছিল। ঊরুতে ব্যান্ডেজ বেঁধে প্র্যাক্টিসে নামতে দেখা গিয়েছিল ১৯ বছরের তরুণকে। তবে শনিবার স্বাভাবিক অবস্থাতেই প্র্যাক্টিস করতে দেখা গিয়েছে ইয়ামনালকে। পেদ্রো পোরোও (
Pedro Porro) চোট সারিয়ে সুস্থ।আরও পড়ুন: ব্রাজ়িলের সঙ্গে একসারিতে আর্জেন্তিনা, বিরল কীর্তির হাতছানি, এই নজির আর কোনও দেশের নেই
শুক্রবার স্পেনের মূল দলের সঙ্গে অনুশীলন করেননি লামিনে ইয়ামাল। তাঁকে বাঁ উরুতে মোটা করে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছিল। আর্জেন্তিনার বিরুদ্ধে ফাইনালের আগে যা উদ্বেগে রেখেছিল স্পেন শিবিরকে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পরই স্পেন ফাইনাল ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। তবে বার্সেলোনার এই উইঙ্গার মূল অনুশীলনে অংশ নেননি।
The soundtrack of the FIFA World Cup 2026™. 🎶
— FIFA World Cup (@FIFAWorldCup) July 18, 2026
Celebrate the FIFA World Cup 2026™ with the official playlist, also the newly released single "Desire" by Robbie Williams, Nicole Scherzinger and Laura Pausini, alongside the songs that defined the journey of the #FIFAWorldCup!
রিপোর্ট অনুযায়ী, ইয়ামাল ও পেদ্রো পোরো—উভয়েই দলের মূল অনুশীলনের বাইরে হালকা অনুশীলন করেছেন। ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতর লুকাস দিগনের ট্যাকলে পড়ে গিয়ে ইয়ামাল বেশ জোরালো আঘাত পেয়েছিলেন। সেই ঘটনায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেছিলেন মিকেল ওয়ারজাবাল। যদিও এই তরুণ খেলোয়াড় পুরো ম্যাচেই খেলেছিলেন। ম্যাচ শেষে তাঁর ব্যথা বেড়ে যায় এবং ডালাসে দলের হোটেলে স্পেনের মেডিক্যাল স্টাফরা তাঁর চিকিৎসা করেন। তবে এই চোটের কারণে তাঁর খেলা আটকে যাওয়ার সম্ভাবনা কম। আর্জেন্তিনার বিপক্ষে ফাইনালে তাঁকে ধরেই এগোচ্ছে স্পেন।
চোট সমস্যা রয়েছে আর্জেন্তিনা শিবিরেও। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ়ের হাতের আঙুল ভেঙেছে। চলতি বিশ্বকাপেও গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ় (Emiliano Martínez) ছন্দে রয়েছেন। ফাইনালে স্পেনের বিরুদ্ধেও তিনি আর্জেন্তিনার বড় ভরসা। স্পেনের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি জানালেন, ভাঙা আঙুল নিয়ে গোটা টুর্নামেন্টে খেলে চলেছেন। অসহ্য যন্ত্রণাকে উপেক্ষা করে। সেই সঙ্গে 'দিবু' জানিয়েছেন, অনামিকা ভাঙলেও তিনি বিশ্বকাপ উপভোগ করছেন। মাঝে মধ্যে একাই কাঁদছেন। এই দল যা কিছু অর্জন করেছে সেটার কথা ভেবে।
আরও পড়ুন: ফকল্যান্ড নিয়ে আর্জেন্তিনার অবস্থানকে সমর্থন ট্রাম্পের, ফাইনালের আগে কী বলল হোয়াইট হাউস?











