নিউ ইয়র্ক: ফাইনালে স্পেনের লামিনে ইয়ামালকে কীভাবে আটকাবেন? বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচ নামার আগে আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনির কাছে এই প্রশ্নটা যে উড়ে আসবেই, তা ভালমতই জানতেন প্রাক্তন আর্জন্তাইন
ফুটবলার। সাংবাদিক বৈঠকে ইয়ামালকে আটকানোর কৌশল নিয়ে প্রশ্ন করায় বেশ রশিকতার সঙ্গে স্কালোনি তার উত্তর দেন।
ফাইনালের আগে স্কালোনি বলেন, 'লামিনে ইয়ামালকে কীভাবে থামাব? আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যদি আমরা লামিনেকে ওর রুমের ভেতর তালাবন্ধ করে আটকে রাখতে পারি।' যদিও এরপরই বার্সেলোনার উইঙ্গারের প্রশংসা ঝড়ে পড়ল স্কালোনির গলায়। তিনি বলেন, 'সে একজন দুর্দান্ত খেলোয়াড়, ফুটবলের জন্য এক সম্পদ। এত কম বয়সেই সে যা করছে তা অবিশ্বাস্য এবং ফুটবলকে তার আরও অনেক কিছু দেওয়ার আছে।'
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে অবশ্য ইয়ামাল তাঁর সেরা পারফরম্য়ান্স দিক, এমনটা চাইছেন না স্কালোনি। তিনি বলেন, 'মেসির মতোই লামিনেকেও মাঠে মার্ক করা বা আটকে রাখা ভীষণ কঠিন কাজ। প্রতিভাবান ফুটবলার ভবিষ্যতে স্পেন দলকে প্রচুর আনন্দ ও সাফল্য এনে দেবে। কিন্তু আমি চাইব যে এই আনন্দটা যেন বিশ্বকাপ ফাইনালে না হয়।'
View this post on Instagram
লামিনে ইয়ামালের প্রশংসা করেছেন স্বয়ং লিওনেল মেসিও। দুজনেই বার্সায় খেলেছেন। মেসি বার্সার প্রাক্তনী ও ইয়ামাল এখন খেলছেন। একটি ক্রীড়া ওয়েবসাউটকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্তাইন সুপারস্টার মেসি জানিয়েছেন, 'আমি ইয়ামালের খেলা খুব ভালভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি। ও এমন একটা ক্লাবের হয়ে খেলে, যেই ক্লাবটিকে আমি ভীষণ ভালবাসি। ও সত্যিই অসাধারণ একজন প্লেয়ার। আগমীতে ওর সামনে সুযোগ আছে ফুটবলে ইতিহাস তৈরি করে অনেক রেকর্ড গড়ার। তবে আমি আশা রাখব যে এবার তেমনটা কিছু হবে না।' বিশ্বকাপ ফাইনালে স্পেনের লামিনে ইয়ামালের সেই স্বপ্নপূরণ হতে চলেছে। যাঁকে আদর্শ করে তিনি ফুটবল খেলেছেন, সেই মেসির বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে নামতে চলেছেন ইয়ামাল। তার আগে ফের চর্চায় মেসি ও ইয়ামালের ১৮ বছর আগে ভাইরাল হওয়া সেই ছবি। যেখানে মেসিকে দেখা গিয়েছিল শিশু ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন। বার্সেলোনার একটি চ্যারিটি ক্যালেন্ডারে ২০০৮ সালে ছাপা হয়েছিল সেই ছবি। সেই দুজনই বিশ্বকাপ ফাইনালে যুযুধান।











