মায়ামি: বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) তৃতীয় স্থান অধিকার অর্জনের ম্য়াচে ফ্রান্স ও ইংল্যান্ড (France vs England) পরস্পর মুখোমুখি হতে চলেছে। আজ ভারতীয় সময়ে গভীর রাতে ২.৩০টায় ইউরোপের দুই শক্তিধর
দেশ আমনে সামনে হবে। সেমিফাইনালে ফ্রান্স হেরে গিয়েছিল স্পেনের বিরুদ্ধে ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল লিওনেল মেসির আর্জেন্তিনা। কিন্তু তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতে না কি আগ্রহী নয় কোনও দলই। এমনই মন্তব্য করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশ।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি কোচ বলেন, 'এটা আমার ও আমার সঙ্গ যে কোচিং স্টাফরা রয়েছেন তাঁদের প্রত্যেকের দায়িত্ব। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচটি ফ্রেন্ডলি ম্য়াচ নয়। এটা ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়াই। ফাইনালের থেকে কম গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংল্যান্ড এই ম্য়াচ খেলতে আগ্রহী নয়। আমরাও খেলতে চাই না। কিন্তু এটা দায়িত্ব তাই ম্য়াচটি খেলতেই হবে।'
View this post on Instagram
ফরাসি কোচ হিসেবে এটাই দিদিয়ের দেঁশর শেষ ম্য়াচ হতে চলেছে। নিজেই সেই কথা আগেই জানিয়ে দিয়েছিলেন ফ্রান্সের হয়ে ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি কোচ। কিন্তু তৃতীয় স্থান অধিকারের ম্য়াচেও দলের ছেলেদের উদ্বুদ্ধ করে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য এখন, এ কথা মনে করিয়ে দিলেন দেঁশ। তিনি বলেন, 'দেশের জার্সিত গায়ে চাপালে তো পিছিয়ে আসার কিছু নেই। আমাদের ছেলেদের মাথায় রাখতে হবে যে তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে জিততেই হবে। ছেলেদেরও সেই বিষয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করে গিয়েছি বারবার। আমি নিজে জানি এটা আমার শেষ ম্য়াচ কোচ হিসেবে। কিন্তু জীবন থেমে থাকবে না। আমি চাই যে কেউ যেন না কাঁদে এই মুহূর্তে।'
এদিকে, এবারের ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে একেবারে টানটান লড়াই চলছে। লিওনেল মেসি যেখানে নিজের প্রথম বিশ্বকাপ 'গোল্ডেন বুট' জয়ের সামনে, তেমনই কিলিয়ান এমবাপে এবং হ্যারি কেনদের সামনে সুযোগ রয়েছে প্রথম ফুটবলার হিসাবে একাধিক বিশ্বকাপে 'গোল্ডেন বুট' জয়ের। এমবাপে বা কেনের দল বিশ্বকাপের ফাইনালে না পৌঁছলেও, তাঁরাও কিন্তু মেসির মতো আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামবেন।







